আওয়ামী লীগ জনগণ ও স্বাধীন গণমাধ্যমের শত্রু বলে মন্তব্য করলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, তারা অবৈধভাবে ক্ষমতায় এসে অবৈধ কাজ করে যাচ্ছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দৈনিক আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারের ৪র্থ বার্ষিকী উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যমের উপর নির্যাতন চালিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে। তাদের আর বেশিদিন ক্ষমতায় থাকতে দেয়া যায় না।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। তার প্রমাণ নারায়ণগঞ্জ ও ফেনীর হত্যাকাণ্ড। একের পর এক হত্যাকাণ্ড ঘটছে অথচ সরকার এসবের কোনো কুল কিনারা করতে পারছেনা।
তিনি বলেন, সরকার মাহমুদুর রহমানের উপর নির্যাতন চালাচ্ছে। ১৪ মাসেও তাকে মুক্তি দেয়া হয়নি।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের সব অপকর্মের বিরুদ্ধে আপনারা সোচ্চার হউন। আমরা আইনজীবী সমাজ আপনাদের পাশে থাকবো।
আগামী ১৭জুন সংবাদ পত্রের কালো দিবস উপলক্ষ্যে আগামী ১৬ জুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) সদস্য সচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ আজিজ, কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক আব্দুস শহীদ, ইঞ্জিনিয়ার রিজু প্রমুখ।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
গণমাধ্যম
আ. লীগ জনগণ ও গণমাধ্যমের শত্রু: খন্দকার মাহবুব
আওয়ামী লীগ জনগণ ও স্বাধীন গণমাধ্যমের শত্রু বলে মন্তব্য করলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, তারা অবৈধভাবে ক্ষমতায় এসে অবৈধ কাজ করে যাচ্ছে





