নৈতিকতার দৃষ্টিকোণ থেকে সম্প্রচার নীতিমালা তৈরী করা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এটি কোনো আইন নয় এবং নীতিমালার আলোকে কাউকে দণ্ড দেয়ার ক্ষমতাও তথ্যমন্ত্রণালয়ের নেই। তাই এ নিয়ে আশঙ্কা করার কিছু নেই।

মঙ্গলবার দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা : সীমাবদ্ধতা ও উত্তোরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নীতিমালা নিয়ে সৃষ্ট সব বিতর্ক এটি আইনে পরিণত হওয়ার আগে কেটে যাবে।

ইনু বলেন, ভবিষ্যতে খুব কম সময়ের মধ্যে সম্প্রচার কমিশন গঠন করা হবে। ওই কমিশন নীতিমালা নিয়ে কাজ করবে।

বাংলাদেশ কপিরাইট এন্ড আইটি ফোরাম ও ঢাকা ট্রিবিউন যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ