দিগন্ত টেলিভিশনের ৭ম বর্ষপূর্তিতে সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন চ্যানেলটির কর্তৃপক্ষ ও সংবাদকর্মীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদী সংহতি সম্মিলন আয়োজন করে এ দাবি জানানো হয়।
এতে উপস্থিত রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদ্ষ্টো ব্যারিস্টার মঈনুল হক, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী,
বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকমল বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ আগস্ট চ্যানেলটির যাত্রা শুরু হয়। ২০১৩ সালের ৫ মে দিবাগত রাতে সরকারি আদেশে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়।
এমআর/ এআর





