মোজাম্মেল স্টীল পাইপ ইন্ডাস্ট্রি লিমিটেডের এমএসপি স্টীল ব্রান্ডের বিজ্ঞাপনী সংস্থা হিসেবে নিযুক্ত করা হয়েছে এস এস কমিউনিকেশনকে।

এ উপলক্ষে সম্প্রতি এফডিসির ১নং ফ্লোরে এক অনাড়ম্বরপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসপি স্টীলের চেয়ারম্যান মোজাম্মেল হেসেন, ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন, এমএসপি’র ব্রান্ড আ্যম্বাসেডর মডেল-অভিনেতা আব্দুন নূর সজল, এমএসপি’র বিজ্ঞাপনী সংস্থা এস এস কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. শফিউল্লাহ সুমন, ম্যানেজিং পার্টনার মাজহার সুমন ও খালিদ আহসান।

চুক্তির আওতায় এমএসপি স্টীলের দেশি-বিদেশি সকল প্রচার-প্রচারণা, ব্রান্ডিং, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও সিএসআর কার্যক্রমের দায়িত্ত¡ দেয়া হয় এস এস কমিউনিকেশনকে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পরপরই এফডিসি’র ১ নম্বর ফ্লোরে  তরুণ নির্মাতা আশরাফুল আলম রুবেলের নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে এমএসপি’র নতুর টিভি বিজ্ঞাপনচিত্রের নির্মাণ কাজ শুরু হয়।

এ্যানিমেশন ও তথ্যনির্ভর এ বিজ্ঞাপনচিত্রটির সম্পাদনায় রয়েছেন নাহিদ হোসেন আকাশ ও দিপ ওয়ার্কস্মিথ। আগামী পহেলা বৈশাখ থেকে বিজ্ঞাপনচিত্রটি সকল টেলিভিশন চ্যানেল ও ভিজ্যুয়াল  স্যোশাল মিডিয়ার প্রচার হবে প্রযোজনা প্রতিষ্ঠান এস এস কমিউনিকেশন সূত্র জানায়।

এমবি