বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর নির্বাচন-২০১৫ সম্পন্ন হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের লবিতে রবিবার সকালে এ নির্বাচন সম্পন্ন হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান স্বাক্ষরিত এক বিবৃতিতে নির্বাচন সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্তর্ভুক্ত সরাসরি তালিকাভুক্ত ভোটারদের উপস্থিতিতে এ নির্বাচন হয়। নির্বাচনে সরাসরি ভোটার তালিকা থেকে প্রতি ১০ জনে একজন হারে ২৮ জন সদস্যকে বিএফইউজের কাউন্সিলর নির্বাচিত করা হয়।
নির্বাচিত কাউন্সিলররা হলেন- এম এ আজিজ, আজহার মাহমুদ, কামার ফরিদ, খন্দকার হাসনাত করীম, জাহিদুল ইসলাম রণি, এ কে এম মহসিন, বুলবুল আহমেদ, মোস্তফা কামাল মজুমদার, এরফানুল হক নাহিদ, আজহার আলী সরকার, নুরুল হোসেন কাইয়ুম, জাকির হোসেন, শাহাদাত হোসেন, সালাউদ্দিন বাবলু, মীর আহম্মেদ মীরু, মো. রিয়াজ হোসেন চৌধুরী, সাদেকুর রহমান, আহমেদ করীম, মো. ওয়াহিদুল ইসলাম, শরীফুল ইসলাম ইমশিয়াত, মো. আমিনুল ইসলাম, এম শাখাওয়াত হোসেন মুকুল, নূরল হাসান খান, মো. মেহেদী মাসুদ, মোহাম্মদ মাসুদ, ইসমাইল আহসান, শামসুল হক বসুনিয়া ও বদিউল আলম।
এমএইচ





