রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়র জনাব নিজাম-উল আযীমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২৬তম কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা।
সোমবার বেলা ১২টার দিকে মেয়রের দপ্তরে সভাপতি বুলবুল আহমাদ ফাহিমের নেতৃত্বে ক্লাব সদস্যরা মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রিজওয়ান রক্তিম, কোষাধ্যক্ষ আমানুল্লাহ আবির, দপ্তর সম্পাদক আল আমীন হোসেন আকাশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক হোসাইন টুটুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম নাঈম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নুর আলম তপু, সাইফুল্লাহ খালিদ, রকিবুল ইসলাম তৌকিরসহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতের সময় মেয়র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরামর্শ দেন।
এমএ





