রিপোর্টারদের প্রাণের সংগঠন ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামিকাল ২৬ মে সোমবার। ডিআরইউ অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিবসটি পালনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
[b]এর মধ্যে রয়েছে:[/b] সকাল ১০টায় ডিআরইউ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, সোয়া ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, সাড়ে ১০টায় ডিআরইউ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা ও সাড়ে ১১টায় সাগর-রুনী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা। বেলা ১টায় ক্যান্টিনে স্বল্পমূল্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করে তা সফলের জন্য সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
রাজধানী ঢাকায় সকল গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) জন্ম। সংবাদপত্র, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রিপোর্টারদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন ডিআরইউ। সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ১৩৫১।
[b]ডিআরইউ’র মুখ্য কাজ হচ্ছে:[/b] কর্মরত রিপোর্টারদের পেশাগত দক্ষতাবৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতার বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পাশাপাশি বাস্তবায়ন করা।
রিপোর্টারদের মিলনক্ষেত্র, পারস্পরিক মতবিনিময়ের কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠেছে এটি। সদস্যদের পেশাগত মান উন্নয়নে সহযোগিতার পাশাপাশি নানামুখী সেবা ও চিত্তবিনোদনমূলক কর্মসূচির আয়োজন করছে ডিআরইউ।
সদস্যদের দুপুরের খাবারের জন্য ডিআরইউ একটি ক্যান্টিন পরিচালনা করছে। প্রতিদিন প্রায় ৫০০ রিপোর্টার ভর্তুকি মূল্যে এই ক্যান্টিন থেকে দুপুরের খাবার গ্রহণ করে থাকেন।
এছাড়া প্রতিবছর নিয়মিতভাবে মিডিয়া ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বাংলা নববর্ষসহ জাতীয় দিবসসমূহে বৃহত্তর পরিসরে অনুষ্ঠান এবং সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে বার্ষিক বনভোজন আয়োজন করা হয়। পাশাপাশি সদস্যদের অসুস্থতাকালে চিকিৎসার জন্য অনুদান এবং প্রয়াত সদস্যদের পরিবারকে এককালীন এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এজন্য ডিআরইউ একটি কল্যাণ তহবিল পরিচালনা করছে।
১৯ বছরের পথপরিক্রমায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এখন জাতীয় পর্যায়ে একটি মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সকল মহলে ডিআরইউর সুনাম সুবিদিত। মত-পথের পার্থক্য ঘুচিয়ে গণতান্ত্রিক চেতনা ধারণ করে সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় বিস্তৃত হচ্ছে ডিআরইউর কর্মকাণ্ড।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
গণমাধ্যম
ডিআরইউ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার
রিপোর্টারদের প্রাণের সংগঠন ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামিকাল ২৬ মে সোমবার। ডিআরইউ অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিবসটি পালনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।





