দৈনিক ইনকিলাব পুনঃপ্রকাশের অনুমতি দিয়েছে সরকার। এর প্রেক্ষিতে রোবববার  থেকে পত্রিকাটি আবারো প্রকাশিত হচ্ছে।
পত্রিকাটির সিনিয়র রিপোর্টার আফজাল বারী জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর ফিরোজের নেতৃত্বে একটি দল সিলগালা করা ছাপাখানাটি সন্ধ্যা পৌনে ৭টায় খুলে দিয়ে গেছে। এর ফলে পত্রিকা প্রকাশে আর কোনো বাধা নেই। ইন্সপেক্টর ফিরোজ ইনকিলাবের বিরুদ্ধে আইসিটি আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা।
এদিকে, পত্রিকাটি পুনরায় প্রকাশের অনুমতি দেয়ার ঘোষণা জানতে পেরে পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিরা তাৎক্ষণিকভাবে অফিস কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করে।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]