ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন-২০১৫ এর ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে কোনো বিরতি থাকবে না।

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে চেয়ারম্যান করে নির্বচানে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারাই এ নির্বাচন পরিচালনা করছেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন- রিয়াজ উদ্দিন আহমেদ, মঞ্জুরুল আহসান বুলবুল, আবু তাহের ও এম এ আজিজ।

নির্বাচন কমিশনকে সহযোগিতা করছেন দেবাশীষ চক্রবর্তী উত্তম, আমানুর রহমান, রফিকুল ইসলাম আজাদ ও এম বদরুজ্জামান,

সভাপতি পদে নির্বাচন করছেন- ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন।

সহ-সভাপতি পদে একক প্রার্থী থাকায় মো. শরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। গাজী টিভির রাজু আহমেদ, ডেউলি স্টার প্রত্রিকার ফেরদাউস মোবারক ও বাংলাদেশ সংবাদ সংস্থার মুরসালিন নোমানী।

যুগ্ম সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাজ্জাত হোসেন ও তোফাজ্জল হোসেন।

অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। তারা হলেন- হাসান আরিফ ও কামরুজ্জামান কাজল।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন দুইজন। এর মধ্যে শেখ জামাল, ফারুক খান।

দফতর সম্পাদক পদে নির্বাচন করছেন দুইজন। তারা হলেন- মেহেদি আজাদ মাসুম ও নামজুল আহমদ তৌফিক।

নারী বিষয়ক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় সুমি খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিবাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাফি কামাল।

প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন কাজী সোহাগ ও হালিম মোহাম্মদ।

ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন দুইজন। তারা হলেন- মজিবর রহমান, আমিনুল ইসলাম লিটন।

সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক মো. জিলানী মিলটন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

কার্যানির্বাহী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭ জন নির্বাচিত হবেন।

এমকে