ঐতিহাসিক ৭ মার্চ, ২০১৫ থেকে সম্পূর্ণ নতুন ধারার অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিউজনাউ টোয়েন্টি ফোর ডট কম নবযাত্রা শুরু করবে।
পত্রিকাটির কর্তৃপক্ষ জানায়, অনলাইন দুনিয়ায় নিউজনাউ সত্যিকারের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করে যাবে অবিরাম। তাইতো দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আয়োজন করা হয়নি। একইসাথে নিউজনাউ আশা করছে, দেশে শিগগিরই শান্তি ফিরে আসবে। পূরণ হবে গণমানুষের চাওয়া-পাওয়া।
নিউজনাউয়ের উপদেষ্টা সম্পাদক সায়ফুল হুদা, প্রবাসী সম্পাদক রবিশঙ্কর মৈত্রী, ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ হাসান, প্রধান বার্তা সম্পাদক শরিফুল ইসলাম এবং বার্তা সম্পাদক সাজেদা হক।
ডিজিটাল বার্তাকক্ষ দিনের ২৪ ঘণ্টাই দেশের জন্য সজাগ থাকবে। সব খবর সবার আগে নয়; স্বাধীনতার মতো যা কিছু সত্য, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ পরিবেশন করবে নিউজনাউ।
জেলা প্রতিনিধিরাও আপ্রাণ চেষ্টা করে যাবেন। আছেন আমেরিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশের প্রতিনিধিরাও। নিউজনাউ সংবাদের পাশাপাশি জীবনের সব চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ।
জেএ





