সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যার প্রতিবাদে আগামীকাল ২ এপ্রিল বুধবার অনশন কর্মসূচী পালন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। অনশন কর্মসূচিতে উপস্থিত থাকবেন সাগর সরওয়ারের শোকাহত মা সালেহা মনির ও মেহেরুন রুনীর শোকাহত ভাই নওশের আলম রোমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এই কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি আহবান জানিয়েছেন।
[b]ঢাকা,একে ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)
[/b]