বিএনপি নেতা সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের করা মানহানির মামলা থেকে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে অব্যাহতি দিয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত যুগান্তর প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকেও মানহানির এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এই আদেশ দেন। এসময় আদালতে মির্জা আব্বাস ও অব্যাহতিপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
২০০২-০৩ সালে গোলাম সারওয়ার যুগান্তরের সম্পাদক থাকাকালে তিনিসহ ওই পত্রিকার প্রকাশক সালমা ইসলাম ও স্বত্বাধিকারী নুরুল ইসলাম বাবুলকে আসামি করে মানহানির ওই মামলা করা হয়।
এর আগে গত ৩ নভেম্বর একই আদালত গোলাম সারওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। ওই সময় তিনি চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছিলেন। পরে গত ৫ ডিসেম্বর তিনি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
বাবুল সালমা ও সরোয়ারকে অব্যাহতি
বিএনপি নেতা সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের করা মানহানির মামলা থেকে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত যুগান্তর প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকেও





