বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ ম হামিদ বাংলাদেশ টেলিভিশনের ডিজির দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই আদেশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূইয়াকে ওয়াকফ প্রশাসক কার্যালয়ের ওয়াকফ প্রশাসক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষের সদস্য মো. ইমতিয়াজ হোসেন চৌধুরীকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ড. রাখাল চন্দ্র বর্মণকে পাট অধিদফতরের মহাপরিচালক এবং পাট অধিদফতরের মহাপরিচালক মিয়া আব্দুল্লাহ মামুনকে ওএসডি করা হয়েছে।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
বিটিভি’র নতুন ডিজি মান্নান
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ ম হামিদ বাংলাদেশ টেলিভিশনের ডিজির





