স্বামীর সঙ্গে দেখা করতে পারলেন না শওকত মাহমুদের স্ত্রী ফেরদৌসি মাহমুদ। ডিবি কার্যালয়ে গিয়ে পুলিশের অনুমতি না মেলায় স্বামীর সঙ্গে দেখার করার সুযোগ হয়নি। তবে স্বামীকে ওষুধ ও খাবার দিয়ে এসেছেন তিনি।

ফেরদৌসি মাহমুদ বলেন, আমার স্বামী অসুস্থ। তাকে নিয়মিত ওষুধ সেবন করতে হয়। ডিবি কার্যালয়ে এসেছিলাম দেখা করতে। কিন্তু পুলিশ আমাকে দেখা করতে দেয়নি। তবে তার জন্য আনা খাবার ও ওষুধ দিয়ে এসেছি।

জানা গেছে, যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর তিন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে ডিবির অন্য একটি সূত্র জানিয়েছে, রমনা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কিমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম শওকত মাহমুদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর তিন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টার থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কেএইচ