আইন, বিচার বিভাগ ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক এম বদি-উজ-জামান এবং সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম খান (সরাসরি) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যানেক্স ভবনে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের বিদায়ী সভাপতি ও ইত্তেফাকের আইন, বিচার ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক সালেহউদ্দিন। সভা পরিচালনা করেন ফোরামের বিদায়ী সাধারণ সম্পাদক ও সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক ওয়াকিল আহমেদ হিরন।
২০১৪-১৫ সালের এই কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন-সহসভাপতি পদে নাজমুল আহসান রাজু (সংগ্রাম), যুগ্ম সম্পাদক পদে এম মনিরুজ্জামান মিশন (নিউ এজ), কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান (নয়া দিগন্ত), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কবির হোসেন (যুগান্তর)। এছাড়া সদস্য পদে নির্বাচিত চার জন হলেন-হাসান জাভেদ (এনটিভি), আলমগীর হোসেন (আমার দেশ), মুহাম্মদ ফজলুল হক (প্রাইম নিউজ ডট কম) এবং আহমেদ আল আমীন (বাংলাদেশ প্রতিদিন)।
বিপুল উৎসাহ-উদ্দীপনায় সৌহার্দ্রপূর্ণ পরিবেশে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক বর্তমানের বিশেষ প্রতিনিধি স্বপন দাশ গুপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অপর কমিশনার ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেন। এছাড়া ফোরামের সিনিয়র সদস্যদের মধ্যে সাধারণ সভায় উপস্থিত ছিলেন যমুনা টিভির অনুসন্ধান বিভাগের প্রধান মিজান মালিক, কালের কণ্ঠের সুপ্রিম কোর্ট প্রতিবেদক আশরাফ-উল-আলম, এটিএন নিউজের প্রধান প্রতিবেদক মাশহুদুল হক, দিগন্ত টিভির প্রধান প্রতিবেদক কামরুজ্জামান বাবলু প্রমুখ।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//একে[/b]
গণমাধ্যম
এলআরএফ’র সভাপতি বদি; সম্পাদক জাহিদ
আইন, বিচার বিভাগ ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক এম বদি-উজ-জামান এবং সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম খান (সরাসরি) নির্বাচিত হয়েছেন।





