জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একইসঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের এই সতর্ক অবস্থান দেখা যায়।
গত সোমবার প্রেসক্লাবে অনির্বাচিত কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ। আজ তার শেষ দিন হওয়ায় সমাবেশের ঘোষণা দেয় বিএফইউজে।
এদিকে নতুন কমিটির পক্ষ থেকেও আজ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাবের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসক্লাবের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এমকে





