প্রতিথযশা সাংবাদিক আওলাদ হোসেন ছিলেন বিনোদন সাংবাদিকতার এক কিংবদন্তি। চলচিত্রে তার অসামান্য অবদানের জন্য বাংলা চলচিত্র আজ এক অন্য উচ্চতায়।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওলাদ হোসেন স্মরণসভায় সাংবাদিক নেতারা এ সব কথা বলেন।
তারা বলেন, বিনোদন সাংবাদিকদের অনুস্মরণীয় এ সাংবাদিক তারকার ও তারকা ছিলেন। তার অনুপস্থিতি সাংবাদিকদের জন্য অপূরণীয় এক ক্ষতি।
স্মরণ সভায় ডিআরইউ এর পক্ষ থেকে ২ লক্ষ টাকার অনুদান চেক তার সন্তানদের হাতে তুলে দেয়া হয়।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, ডিআরইউ সহ সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, ডিইউজের বর্তমান সভাপতি আলতাফ মাহমুদ প্রমুখ।
এমএ





