বাংলাদেশের ইতিহাসে সাংবাদিক নেতাকে রিমান্ডে নেওয়ার নজির এই প্রথম বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমীন গাজী।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে শওকত মাহমুদের মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমীন বলেন, শওকত মাহামুদ সন্ত্রাসী নন, বোমাবাজ নন। তিনি শুধু একজন সাংবাদিক।

সমাবেশে শওকত মাহমুদকে গ্রেফতার ও বুধবার তিনদিনের রিমান্ডে নেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সহ সভাপতি খায়রুল বাসার প্রমুখ।

জেআই