সুস্থ সংস্কৃতি বিকাশে নিবেদিত সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) কর্তৃক আয়োজিত এই প্রথম অনলাইন ভিত্তিক জাতীয়ভাবে শিশু শিল্পীদের গানের প্রতিযোগিতা “সসাস সেরা শিশুকণ্ঠ ২০১৫” জেলা ও বিভাগীয় পর্যায় প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর তৃতীয় রাউন্ড সেরা ২০ বাছাই সম্পন্ন হয়েছে।
ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ের বাছাইকৃত শিল্পীদের অনলাইনে পাঠানো ভয়েস রেকর্ড বিচার কার্যক্রমের মাধ্যমে তৃতীয় রাউন্ড সেরা ২০ বাছাই সম্পন্ন হয়। জাতীয় রাউন্ডের জন্য যে সব শিল্পী নির্বাচিত হয়েছে:
ঢাকা বিভাগ থেকে সুমাইয়া (ঢাকা), আব্দুর রহমান (ঢাকা), মিফতাহুল জান্নাত ঢাকা, সাবা তাবাসসুম (গাজীপুর), নাফিসা (ঢাকা), হুমায়রা বিনতে হুসাইন (ঢাকা), লাবিবা তাবাসসুম (ঢাকা), চট্টগ্রাম বিভাগ থেকে নাইমুর রহমান (লক্ষীপুর), রাজশাহী বিভাগ থেকে হিশাম (বগুড়া), রুবাইয়াত (রাজশাহী), স্বাধীন (রাজশাহী), ফরহাদ (রাজশাহী), খুলনা বিভাগ থেকে নাজমুল হাসান ইমন (খুলনা), মানিবুর রহমান (কুষ্টিয়া), হাসিব ইকবাল (যশোর), সিলেট বিভাগ থেকে তাসফিয়া জান্নাত তাহিয়া (সিলেট), নুরুজ্জামান (মৌলভীবাজার), রংপুর বিভাগ থেকে তরিকুল ইসলাম (দিনাজপুর), ইমরান হাসান (রংপুর), এবং বরিশাল বিভাগ থেকে আহমেদ জুন্নুন ফাহাদ (বরিশাল)
উল্লেখ্য গত ১লা এপ্রিল থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটির ১ম রাউন্ড (জেলাভিক্তিক) শেষ হয় ২০ এপ্রিল, ২য় রাউন্ড (বিভাগ ভিক্তিক) শেষ হয় ৩০ এপ্রিল এবং ৩য় রাউন্ড সেরা ২০ বাছাই সম্পন্ন হয় ১৫ মে। আগামী ২৫ মে এর মধ্যে সেরা দশ বাছাই সম্পন্ন হবে।
এসএইচ





