দেশের সাংবাদিকদের প্রাণপ্রিয় নেতা, বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বর্তমান নির্বাহী কমিটির সদস্য আলহাজ জহিরুল হক গুরুতর অসুস্থ । প্রবীণ এই সাংবাদিককে দিল্লির ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলুরিয়াল সায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর আগে গত ৫ জুন দিল্লির এ হাসপাতালে ভর্তি করা হয়।
জহিরুল হক এর আগে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ মে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে বলেন হাসপাতালের চিকিৎসকরা।
পরে তার পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য গত ৫ জুন দিল্লির ইনস্টিউটিউট অব লিভার অ্যান্ড বিলুরিয়াল সায়েন্স হাসপাতালে ভর্তি করেন।
জহিরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন। এছাড়াও তিনি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলকাতার ‘দৈনিক আজকাল’ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবেও কাজ করেন।
ঢাকা, ১৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





