জানা গেছে, শনিবার হঠাৎ করেই প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্টদের ঠিকানা ও ইমেইলে চাকরি অবসান-সংক্রান্ত চিঠি (টার্মিনেশন লেটার) পাঠানো হয়। চিঠিতে সংযুক্ত পত্র গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক ও কর্মচারীরা বলেন, ৩০ বছর যাবৎ কাজ করছেন- এমন বহু সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। অন্তত ৭০ জনকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংবাদকর্মীরা।
তাদের দাবি, সার্ভিস বেনিফিট না দিয়ে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
এ সময় তারা বলেন, পূর্ব ঘোষণা বা কোনো ধরনের আলোচনা ছাড়াই এভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত অন্যায় ও অমানবিক।
এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর থেকেই অফিস খোলা নিয়ে টালবাহানা শুরু হয় বলেও অভিযোগ করেন তারা।
চাকরি পুনর্বহাল ও অবৈধ চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এস