দৈনিক দিনকাল এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিকাল ৪টায় দিনকাল কার্যালয়ে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুভেচ্ছা জানান শিবির নেতৃবৃন্দ।

দৈনিকটির নিউজ এডিটর মিজানুর রহমানের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন তারা।

এসময় সহকারী প্রচার সম্পাদক জামাল উদ্দিন, প্রচার বিভাগের সদস্য ফিরোজ আলমগীর, সিনিয়র রিপোর্টার মোস্তাফিজুর রহমান বিপ্লবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ