বিরাচাধীন বিষয় নিয়ে পত্রিকায় বিরূপ সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদসহ চারজনকে তলব করেছে ট্রাইব্যুনাল। ২০ আগস্ট তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
দৈনিক সংগ্রামের সম্পাদকসহ অন্য তিনজন হলেন- সংগ্রামের রংপুর জেলা প্রতিনিধি, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুল হক রানা ও রংপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার একরামুল হক।
প্রসঙ্গত, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিষয়ে গত ২৭ ডিসেম্বর একটি সাক্ষাতকার প্রকাশিত হয় দৈনিক সংগ্রামে। এ প্রতিবেদনটি নজরে এলে স্বপ্রণোদিত হয়ে আদালত এ আদেশ দেয়।
ঢাকা, একে, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





