পর্যটন বিষয়ক রিপোটিং এর জন্য প্রিন্ট আ্যন্ড ইলেকট্রনিক মিডিয়ার ১০ সাংবাদিককে ফেলোশীপ প্রদান করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন আ্যন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবি।

গত ২৬ জুন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফেলোশীপপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও চেক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এটিজেএফবি’র সভাপতি নাদিরা কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পর্যটন সচিব এস. এম. গোলাম ফারুক, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির, পরিচালক নিখিল রনজন ও এটিজেএফবি’র সাধারন সম্পাদক তানজিম আনোয়ার।

রাশেদ খান মেনন আশাবাদ ব্যক্ত করে বলেন, পর্যটন সত্যিকার অর্থ শিল্পে পরিণত করতে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার।

তিনি বলেন, পর্যটন খাতের বিকাশের বিদ্যমান সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের পর্যটনখাতটি হতে পারে তৈরি পোশাক খাতের পর দ্বিতীয় বৃহত্তর বৈদেশিক মুদ্রা অর্জনকারি খাত।

ফেলোশীপ প্রাপ্তরা হলেন শরিফুল ইসলাম (ডেইলি স্টার),আলতাব হোসেন (সমকাল), সাইফুন্নাহার সুমী ( ডেইলি অবজারভার), রবিউল ইসলাম ( সকালের খবর), পারভেজ রেজা ( একাত্তর টিভি), আফরিন জাহান (বিটিভি), আবদুল্লাহ তুহিন (যমুনা টেলিভিশন), আশরাফ আলম ( ইনডেপেন্ডেন্ট টেলিভিশন), বাতেন বিপ্লব (এস এ টিভি) ও মুশফিকুর রহমান (মোহনা টেলিভিশন)।

ফেলোশীপ প্রাপ্ত প্রত্যেককে ৬০ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এফএফ