সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের লক্ষ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সাংবাদিক নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সরকারি তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, ইলেকট্রনিক মাধ্যমের কর্মীদের জন্য ওয়েজ বোর্ড গঠনের বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্যসচিব মরতুজা আহমদ, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এআই





