ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির কমিটি গতকাল শনিবার গঠিত হয়েছে। রাজধানীর রমনা  রেঁস্তোরায় অনুষ্ঠিত সমিতির আহ্বায়ক কমিটির সভায় সেলিম ওমরাও খাঁনকে সভাপতি ও গাজী জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক জয়ন্ত আচার্য। এতে সমিতির সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় সবাইকে ভবিষ্যতের সভা গুলোতে উপস্থিত থাকার এবং ঢাকাস্থ গোপালগঞ্জের সাংবাদিকদের সদস্যপদ গ্রহণের আহবান জানানো হয়।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]