তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমের সঙ্গে সরকারের মন্ত্রীদের বৈঠক নিয়ে কোন রাজনৈতি নেতৃবৃন্দের উদ্ধিগ্ন হওয়ার কিছু নেই। গণমাধ্যমকে কোন নির্দেশ দেয়া হয়নি, তাদের কাছে সাহায্য চেয়েছি মাত্র।

শুক্রবার দুপুরে নটর ডেম কলেজে 'আন্তর্জাতি পরিবেশ সম্মেলন ২০১৫' উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, প্রচলিত আইনের মাধ্যমেই গণমাধ্যম পরিচালিত হবে এবং স্বাধীনতাও রক্ষিত হবে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। সরকার দেশের স্বার্থে গণমাধ্যমের কাছে সাহায্য চেয়েছে। গণমাধ্যমকে কোন নির্দেশ দেয়নি। আপনার সাংবাদিকরাই এর সাক্ষ্য দিবেন।

মিডিয়ার ওপর নতুন করে সেন্সরশিপ আরোপ করা হচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে গনমাধ্যম স্বাধীন ছিল স্বাধীন থাকবে। কোন রূপ সেন্সরশিপ আরোপ করা হবে না। নিতিমালা অনুযায়ী গনমাধ্যম চলবে।

তিনি বলেন, আমরা যুদ্ধ করেছি চারটি বিষয় নিয়ে, দারিদ্র, জলবায়ু, লিঙ্গ বৈষম্য ও জঙ্গি আতঙ্ক। ’৭১ এ আমরা পেরেছি এখনো আমরা পারব। সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে।

এই সম্মেলনে, আমেরিকা, চীন, জাপান, ভারতসহ ১৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও অংশ নেয়।

নটোরডেম কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিউ সিএসসির সভাপতিত্বে উদ্বোধনী অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেসরকারি টিভি চ্যানেলের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরকারের প্রভাবশালী মন্ত্রীদের বৈঠক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এমআর/ এআর