আগামী ২১ মার্চ  শুক্রবার ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের নিচতলায় অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালিত হবে সংগঠনের  সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্তের নেতৃত্বে গঠিত তিন সদস্যের পরিচালনা কমিটির মাধ্যমে। কমিটির অপর সদস্যরা হলেন ,অমিত তালুকদার ও ইলিয়াস হোসেন।
এদিকে ল' রিপোর্টাস ফোরামের সাধারন সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ হিরন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন। ওই বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের আগে আগামী ১৭ মার্চের মধ্যে সদস্যদের ২৪০ টাকা বার্ষিক চাঁদা পরিশোধের অনুরোধ জানিয়েছেন
ল’ রিপোর্টার্স ফোরাম।
১২.৩.১৪