৪৮ ঘন্টার মধ্যে একুশে টিভি’র সিনিয়র রিপোর্টার সাংবাদিক অখিল পোদ্দারকে নির্যাতনকারী কুষ্টিয়ার কুমারখালী থানার পুলিশ কর্মকর্তা এএসআই আবুল কালামকে গ্রেফতার এবং দৃষ্টারন্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) নেতারা। অন্যথায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাজপথ অররোধ করা হবে।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। ক্র্যাব সভাপতি আখতাজ্জামান লাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ আকনের পরিচালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ওই দিনের নির্যাতনের শিকার অখিল পোদ্দার। তার উপর নির্যাতনের করুন কাহিনী বর্ননা করেন তিনি। তাকে রাতে হ্যান্ডকাপ পড়িয়ে কিভাবে শারীরে নির্যাতনের পাশাপাশি গালিগালাজ করেছে তার বিবরণ তুলে ধরেন।

আরও বক্তব্য রাখেন ডিআরউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস খান,সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ,আজমল হক হেলাল,মনিরুজ্জামান উজ্জল,নেসারুল হক খোকন,রফিকুল ইসলাম আজাদ,আশরাফুল ইসলাম,রফিক আহমেদ, অমিয় ঘটক পোলক,সাজ্জাদ হোসেন প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, বিনা কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পেশাদার সাংবাদিরা পুলিশ সদস্য এবং সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। অবিলম্ভে একুশে টিভির সাংবাদিক অখিল পোদ্দারসহ সকল সাংবাদিকের উপর নির্যাতনকারী পুলিশ সদস্য এবং সন্ত্রাসীদের বিরুদ্ধেদৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ঢাকা,একে, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর