রোববার (২২ জানুয়ারি) বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে একই জায়গায় বেলা ১১টায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৬টি সদস্য পদসহ মোট ১২টি পদে দুই প্যানেলে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের ফলাফলে ১২টি পদের বিপরীতে সভাপতি-সম্পাদকসহ মোট ১০টি পদে জয় পেয়েছে সদরুল-দোলন পরিষদ। অপরদিকে কোষাধ্যক্ষ ও একটি সদস্য পদে জয় পেয়েছে আজিজ-মোদাব্বের পরিষদ।
সভাপতি পদে সদরুল হাসান পেয়েছেন ১০২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী এম এ আজিজ পেয়েছেন ৮৯ ভোট। সম্পাদক পদে শফিউল আলম দোলন ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোদাব্বের হোসেন পেয়েছেন ৮৩ ভোট। সহসভাপতি পদে ১০৫ ভোট পেয়ে নির্বাচিত তারিফ রহমান। তার প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন খান পেয়েছেন ৮১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন বাবলু। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলায়েত হোসেন পেয়েছেন ৮২ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. নূরুল হুদা ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সোহরাব হুসাইন আসাদ পেয়েছেন ৮১ ভোট। অভ্যন্তরীণ নিরীক্ষক পদে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুস সেলিম। তার প্রতিদ্বন্দ্বী গালীব হাসান পেয়েছেন ৮৬ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ছয়জন হলেন রফিকুল ইসলাম ১১২, জহিরুল হক রানা ১১২, মাসুম বিল্লাহ ১১২, শহীদুল ইসলাম ১১১, গোলাম মোস্তফা ১০৪ ও এম এম জিয়াউর রহমান (মধু) ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও বাবুল তালুকদার ৮৪ ওবায়দুর রহমান শাহীন ৮২, মো. জামাল উদ্দিন বারী ৭৮, মো. রফিকুল ইসলাম ৬৪, গোলাম শাহীন ৫৪, মো. মোরশেদুল আলম ভূঁইয়া ৪৮ ভোট পেয়েছেন ।
নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন মাসুমুর রহমান খলিলী, খুরশীদ আলম, শফিক চৌধুরী।
এমআই





