জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। ইমরান আহমেদকে সভাপতি ও মনিরুজ্জামান তুফানকে সাধারণ সম্পাদক করে বৃহস্পতিবার বিকালে জবি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রোববার বিকালে জাহাঙ্গীরনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে জবি সাংবাদিক সমিতির নতুন কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংগঠনটির সাধারণ সম্পাদকের পক্ষ থেকে নতুন কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছিল।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিও জবি সাংবাদিক সমিতির নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে।
কেএইচ





