রোববার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত গেজেটে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ২০২৬ সালের ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারা এবং ১৩৯ ধারায় নির্ধারিত ক্ষমতা ও কার্যাবলির ভিত্তিতে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

গেজেট অনুযায়ী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনকে মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।

বোর্ডে মালিকপক্ষের আরেক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে, শ্রমিকদের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তবে নতুন মজুরি কত হবে, সে বিষয়ে গেজেটে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এস