ভুয়া সদস্য পদ পাওয়ার জন্য যারা রাতের আঁধারে আপোষ করে তারা চিরদিনের জন্য বেঈমান চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের নিচ তলায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
রাতের আঁধারে ক্ষমতা দখল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন না করে যারা ক্ষমতায় এসেছে, যারা গণতন্ত্র মানে না তাদের সাথে নির্বাচনের বাইরে কোনো কথা হবে না।
নতুন কমিটিতে রাজাকারসহ বিভিন্ন ধরনের লোক আছে জানিয়ে তিনি আরও বলেন, এখানে এজিও কর্মী, চোর, রাজাকারসহ অনেকেই আছে যাদেরকে দমন করা হবে।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, রহমাত জাহাঙ্গীর, সর্ব শেষ নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
এমএ





