আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই দেশের স্বাধীন গণমাধ্যমের টুটি চেপে ধরেছে মন্তব্য করে সাংবাদিক নেতারা বলেছেন, বারবার তারা স্বাধীন গণমাধ্যমের ওপর খরগ হস্ত চালিয়েছে। অন্যায়ভাবে জনপ্রিয় গণমাধ্যমকে বন্ধ করে দিয়েছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক আমারদেশ পড়তে চাই, মাহমুদুর রহমানের মুক্তি চাই শীর্ষক এক বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397044476.jpg[/img]
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যেগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন গাজী বলেন, একটি বিষয় পরিষ্কার যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই ভিন্ন মতের গণমাধ্যম সরকারের রোষানলে পড়ে। সরকারের অনুগত গণমাধ্যম ছাড়া অন্য কোনো গণমাধ্যম স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে না। একটি স্বাধীন ও সভ্য দেশে এটি চলতে পারে না। তাই সাংবাদিক সমাজ অতীতের মত বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, সাগর-রুনিসহ সাংবাদিকদের হত্যাকান্ডের বিচারের দাবীতে আন্দোলন চালিয়ে যাবে।
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ বলেন, শতশত গণমাধ্যম বন্ধ করে হাজার হাজার সাংবাদিক বেকার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। এটি ক্ষমতাসীন সরকারকে বুঝতে হবে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্ভিক সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও দৈনিক আমার দেশসহ অন্যান্য গণমাধ্যম খুলে দেয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের সহ-সভাপতি এম আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক এম শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশের পর একটি মিছিল প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে।
[b]ঢাকা, এমএইচ, ৯এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
গণমাধ্যম
'আ'লীগের শাসনামলে গণমাধ্যম স্বাধীন না।'
আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই দেশের স্বাধীন গণমাধ্যমের টুটি চেপে ধরেছে মন্তব্য করে সাংবাদিক নেতারা বলেছেন, বারবার তারা স্বাধীন গণমাধ্যমের ওপর খরগ হস্ত





