রাজধানীর একটি হোটেলে ‘আজকের পত্রিকা’র লোগো উম্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। লোগো উম্মোচনের আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবিবার দুপুর পৌনে ১২টায় এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘গণতন্ত্রের জন্য শক্তিশালী গণমাধ্যম দরকার। গণমাধ্যমকে স্নেহশীল মাতার মতো ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যম সমাজকে কখনও হাত ধরে আবার কখনও শাসন করে এগিয়ে নিয়ে যায়। এটা গণতন্ত্র ও সমাজের দর্পণ। গণমাধ্যম কখোনই খলনায়কের ভূমিকা পালন করবে না। এতে মিথ্যাচার ও খন্ডিত তথ্য প্রচার করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা একটি উত্তরণ পর্বে আছি। আমরা ইংরেজ, পাকিস্তান ও সামরিক পর্ব ছেড়েছি। এ ছাড় দেওয়ার সময় আমাদের একটি পক্ষ নিতে হয়েছে। এই মুহুর্তে জঙ্গিবাদ ও ধর্মান্ধতার বিপক্ষে গণমাধ্যমকে একটি পক্ষ নিতে হবে। এতে নিরপেক্ষ থাকার সুযোগ নাই।’
‘আজকের পত্রিকার’ সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম লুতু লোগো উম্মোচন অনুষ্ঠানে বলেন, ‘বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার অঙ্গিকার নিয়ে খুব সস্তায় এ পত্রিকাটি পাঠকের হাতে পৌঁছে দেওয়া হবে। পাঠক যে ধরনের সংবাদ প্রত্যাশা করেন তা থাকবে এ পত্রিকাটিতে।’
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
গণমাধ্যম
‘আজকের পত্রিকা’র লোগো উম্মোচন
রাজধানীর একটি হোটেলে ‘আজকের পত্রিকা’র লোগো উম্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। লোগো উম্মোচনের আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবিবার দুপুর পৌনে ১২টায় এ অনুষ্ঠান শুরু হয়।





