খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার (কেডিজেএফ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন আগামি ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কেডিজেএফ-এর সহ-সভাপতি হারুন জামিল। সাধারণ সভার কার্যসূচিতে থাকবে: নতুন কমিটি গঠন, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ, গঠনতন্ত্র চুড়ান্ত ও বিবিধ।

সভায় সংগঠনের সহ-সভাপতি সৈয়দ সফি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ, যুগ্ম-সম্পাদক মো: মুস্তাফিজুর রহমান ও সাব্বির নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, সংগঠনের নেতা শেখ মাহমুদ এ রিয়াত, একরামুল ইসলাম বিপ্লব, শফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সবার সিদ্ধান্ত মোতাবেক কেডিজেএফ-এর কার্যনির্বাহি কমিটির সভা আগামি ১৪ ডিসেম্বর রোববার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।

কেডিজেএফ-এর সভাপতি মধুসূদন মণ্ডল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে এই সভায় যথা সময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

এআর