দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান (এম এ খান মাসুদ) মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল মুমিত চৌধুরী বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
আদালত মামলাটি আমলে নেয় আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৬ মার্চ আসামিদের মৌলভীবাজার আদালতে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী আব্দুল মুমিত চৌধুরী জানান, আসামিরা বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করে তাদের বর্ণিত পত্রিকায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের কলাম ও সংবাদ পরিবেশন করে থাকেন।
গত ৪ ফেব্রুয়ারি ‘অবসরে রায় লেখা, এজেন্ডা খালেদার বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ শিরোনামে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে (এস কে সিনহা) জড়িয়ে উপ-সম্পাদকীয় লেখা হয়।
এ কারণে সংক্ষুব্ধ হয়ে এই মামলাটি করেছেন বলে তিনি জানান।
এমএম





