দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে জতীয় প্রেসক্লাবে। প্রেসক্লাবের লকার ভেঙে গুরুত্বপূর্ণ কাগজ ও নগদ অর্থ লুট করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। তবে কী কী কাগজ বা কত টাকা খোয়া গেছে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি প্রেসক্লাব কর্তৃপক্ষ।
এ দিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আব্দুল মোমেনের নেতৃত্বে একটি দল। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ও একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ফিঙ্গার প্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।
সিআইডি পরিদর্শক রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইআর





