‘অনলাইন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম’নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশের পর শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন হয়েছে।
বাসস- এর সিনিয়র রিপোর্টার মো: আবু সাঈদকে আহবায়ক ও বাংলামেইল২৪ ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট সমীরণ রায়কে সদস্য সচিব এবং শীর্ষ নিউজের স্টাফ রিপোর্টার সৈয়দ সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আজ (শুক্রবার) বিকালে রাজধানীর ২৩/২ তোপখানা রোডের কমরেড নির্মল সেন মিলনায়তনে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সংগঠনটি ২৮ সদস্য নিয়ে আত্মপ্রকাশ করে। এ সংগঠনের সদস্যরা হলেন- বাংলামেইল২৪ডটকম’র স্টাফ করেসপন্ডেন্ট রফিকুল ইসলাম রাফি, খালিদ হোসেন, আকবর চৌধুরী, আদিত্য রিমন, মোস্তফা ইমরুল কায়েস, টাইম নিউজ বিডি.কম’র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হক তুহিন, মাসউদুর রহমান, এটিএন টাইমস’র স্টাফ রিপোর্টার বশির হোসেন, রাকিব উজ্জামান, শীর্ষ নিউজ’র স্টাফ রিপোর্টার এম সাইফুল ইসলাম, শিমুল বারী, নতুন বার্তাডটকম’র স্টাফ রিপোর্টার নিয়াজ মাখদুম, বাংলানিউজ২৪ডটকম’র স্টাফ করেসপন্ডেন্ট জাহাঙ্গীর, সালাউদ্দিন জসিম, দ্যা রিপোর্ট ২৪ ডটকম’র স্টাফ রিপোর্টার বাহরাম খান স্মরণ, আমান উল্লাহ, সাগর আনোয়ার, আরটিএনএন’র স্টাফ রিপোর্টার আব্দুল আলীম, সামসুজ্জামান নাঈম, ঢাকা টাইমস২৪.কম’র স্টাফ রিপোর্টার তানিম নাজমুল, বিসিসি নিউজ ২৪.কম’র স্টাফ রিপোর্টার আরিফুর রাজু, জাস্ট নিউজ স্টাফ রিপোর্টার আক্তার হোসেন, ফাস্ট নিউজ স্টাফ রিপোর্টার আতাউর রহমান, প্রাইম নিউজডটকম স্টাফ রিপোর্টার রাজিব, জনতার নিউজ ডটকম স্টাফ রিপোর্টার জুবাইর আহমেদ, পরিবর্তন ডটকম’র স্টাফ রিপোর্টার হুময়ুন কবির ।
ঢাকা, এমআর, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





