বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক আন্তর্জাতিক সূচক ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স-২০১৬’-এ বাংলাদেশের অবস্থান ১৪৪তম।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স স্যানস ফ্রন্টিয়ার্স’বা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর এই সূচকে ১৮০টি দেশে গণমাধ্যম স্বাধীনতার অবস্থা পর্যালোচনা করা হয়েছে।
আরএসএফ ওয়েবসাইটে গতকাল প্রকাশিত এই সূচকে সংবাদমাধ্যমের স্বাধীনতায় শীর্ষ দেশের স্থান পেয়েছে ফিনল্যান্ড। শীর্ষ দেশগুলো হলো নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক ও নিউজিল্যান্ড।
আরএসএফ-এর সূচকে বাংলাদেশ অংশে বলা হয়েছে, ‘বাংলাদেশে সংবিধান বা রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে সমালোচনাকে ভালো চোখে দেখা হয় না।
যেসব সাংবাদিক বা ব্লগার এসব নিয়ে লেখার ক্ষেত্রে সেন্সরশিপের কাছে নতি-স্বীকার করেননি বা সেন্সর করেননি, তাদের আজীবন কারাবরণ বা মৃত্যুদণ্ডের মতো ঝুঁকিতে থাকতে হয়।
স্পষ্টবাদী ধর্মনিরপেক্ষ ব্যক্তিরাও ইসলামপন্থি জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়েছেন। তবে এর বাইরে অপেক্ষাকৃত কম সংবেদনশীল ইস্যুগুলোতে দেশটির গণমাধ্যম বহুমুখী ও যথেষ্টই স্পষ্টবাদী।
’প্রসঙ্গত, ২০১৫ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম।
এবারের সূচকের হিসাবে গত বছর মুক্ত গণমাধ্যমের বৈশ্বিক সূচক ছিল ৩৭১৯। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৯। ২০১৩ সাল থেকে গণমাধ্যমের স্বাধীনতার সূচক কমেছে ১৩.৬ শতাংশ।
এসএম





