বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ) এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএফইউজে’র সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহীন হাসনাত, বাছির জামাল, কোষাধ্যক্ষ গাজী আনোয়ার, দফতর সম্পাদক ডিএম অমর, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক লাবিন রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
বিআরজেএ’র চেয়ারম্যান সাখাওয়াত ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন বিআরজেএ’র মহাসচিব মোহাম্মদ আবু হানিফ।
এমবি





