ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যে সদস্যদের ছেলে-মেয়েরা চলতি বছর এইচএসসি উত্তীর্ণ হয়েছেন তাদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করবে সংগঠনটি। ইতোমধ্যে নাম নিবন্ধনের সময়সীমা শেষ হলেও কয়েকজন সদস্যের অনুরোধে নাম নিবন্ধনের সময় ৩১ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

কৃতি সন্তানদের সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক ও ডিআরইউ’র সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ এবং সদস্য সচিব ও ডিআরইউ’র যুগ্ম সম্পাদক ফেরদাউস মোবারক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব সদস্যের ছেলে-মেয়েরা চলতি বছর উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সংবর্ধনার সিদ্ধান্ত নিয়েছে ডিআরইউ। একই সঙ্গে তাদের বৃত্তিও প্রদান করা হবে।

এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ- ৪ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেটের ফটোকপি জমা দিয়ে নাম নিবন্ধনের সময়মীমা ইতোমধ্যেই শেষ হয়েছে। কয়েকজন সদস্যের অনুরোধে নাম নিবন্ধনের সময় ৩১ আগস্ট (সোমবার) বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি পরবর্তীতে জানানো হবে।

‘ও’ লেভেল ও ‘এ’লেভেল পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫টি বিষয়ে ‘বি’গ্রেড এবং ‘এ’লেভেল পরীক্ষায় কমপক্ষে তিনটিতে ‘এ’গ্রেড থাকতে হবে।

কেএইচ