ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের (ক্র্যাব) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নেসারুল হক খোকন (যুগান্তর)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোস্তফা কাজল (বাংলাদেশ প্রতিদিন)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক পদে মনির হোসেন (নয়া দিগন্ত) ও কোষাধ্যক্ষ পদে আতিকুর রহমান (ইনকিলাব) নির্বাচিত হয়েছেন।
বিরতিহীনভাবে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেগুনবাগিচাস্থ ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি পদে আইয়ুব আনসারী ও সহ-সম্পাদক পদে নিয়াজ আহমেদ লাবু নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাতটি পরিচালক পদে নির্বাচিতরা হলেন- রাশেদ নিজাম (চ্যানেল টুয়েন্টিফোর), শহিদুল ইসলাম রাজী (নয়া দিগন্ত), আকতার হোসেন (আরটিভি), আলী আজম (বাংলাদেশ প্রতিদিন), জয়নাল আবেদীন (আরটিভি), মফিজুর রহমান ও হাসানুজ্জামান (ইনকিলাব)।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির বিদায়ী সভাপতি সাব্বির মাহমুদ ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ইশারফ হোসেন ইসা।
ঢাকায় কর্মরত অপরাধ বিষয়ক প্রতিবেদকদের নিয়ে এ সমবায় সমিতি ২০১০ সালে গঠিত হয়।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





