দৈনিক জনকণ্ঠে ‘শিবিরের আস্তানা থেকে বিপুল বোমা ও অস্ত্র উদ্ধার’ শিরোনামে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, “দৈনিক জনকণ্ঠে ‘শিবিরের আস্তানা থেকে বিপুল বোমা ও অস্ত্র উদ্ধার’ শিরোনামে প্রকাশিত খবরটি সর্বৈব মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক।

বর্তমান গণআন্দোলনে দিশেহারা হয়ে সরকার জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এ কাল্পনিক ও মিথ্যা খবর রচনা করেছে বলেও বিবৃতিতে বল হয়।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বোমা ও অস্ত্রের সাথে জামায়াত ও শিবিরের কোনো সম্পর্ক নেই। জামায়াত অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। জামায়াত গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। সরকার দলীয় ক্যাডাররাই অস্ত্র ও বোমার রাজনীতিতে সম্পৃক্ত।

জামায়াত ও ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্নকরার হীন উদ্দেশ্যেই এ ধরনের কাল্পনিক খবর তৈরি করা হয়েছে।

এ ধরনের উদ্ভট খবর পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি।

কেএইচ