এশীয় প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যৌথ আয়োজনে ছয়দিন ব্যাপী টিভি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

২৯ সেপ্টেম্বর বিটিভি’র সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

ABU & BTV TRAINING 2এসময় উপস্থিত ছিলেন বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, উপ-মহাপরিচালক (বার্তা) মো. নাসির উদ্দীন, পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ, মুখ্য বার্তা সম্পাদক ড. সৈয়দা তাহমিনা আহমেদ, নির্বাহী প্রযোজক মো. জাহিদুল ইসলাম ও প্রশিক্ষক ভারতীয় দুরদর্শন টিভি’র স্নেহাশীষ সুর। পরে এক আলোচনায় অর্থ প্রতিমন্ত্রী বলেন, সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে বিটিভির গুনগতমান অক্ষুন্ন রাখতে দেশি-বিদেশি প্রশিক্ষন জরুরী।

নিছক বিনোদন নয়, বিটিভি জনগনের কথা বলবে এটাই দেশবাসীর চাওয়া। বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ বলেন, বর্তমান সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের উপর সর্বাধিক গুরুত্ত দিচ্ছে। বিটিভিও এরই ধারাবাহিকতায় কাজ করে চলছে। ছয়দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিটিভি’র বার্তা বিভাগের ১৫ জন প্রযোজক, প্রতিবেদক ও চিত্রগ্রাহক অংশ নেন।

জারিফ