শনিবার থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে চ্যানেল যমুনা টেলিভিশন। দৈনন্দিন ঘটনা প্রবাহ আন্তর্জাতিক প্রেক্ষাপটে সংবাদে সবার আগে নতুন কিছু দেয়ার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে এ চ্যানেল।
যমুনা ফিউচার পার্কে শনিবার সন্ধ্যা ৭টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আনুষ্ঠানিকভাবে চ্যানেলটির উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। যমুনা ফিউচার পার্ক সংলগ্ন মাঠেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই যমুনার মূল সম্প্রচার শুরু হবে। সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে যমুনা টেলিভিশন।
যমুনা টিভির সিইও আবু আলম শহীদ খান জানান, আনুষ্ঠানিক সম্প্রচারের শুরুতেই দর্শকমহলে জায়গা করে নিতে চায় যমুনা। সে লক্ষ্য নিয়েই মাঠে নামছে আমাদের শক্তিশালী টীম।
তিনি জানান, সম্প্রচার বিশ্বের সর্বশেষ প্রযুক্তি যুক্ত হয়েছে হয়েছে যমুনায়। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে জেলায় গড়ে তোলা হয়েছে ব্যুরো অফিস। সংবাদ সংগ্রহ ও সম্প্রচারে নিরপেক্ষতা বজায় রেখে প্রতিদ্বন্দ্বী চানেলকে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই যাত্রা শুরু হচ্ছে।
রাজধানীর মতিঝিল, বিজয়নগর আর বাংলামোটরে রয়েছে এর ব্রাঞ্চ অফিস। কুড়িল অফিস থেকে যেহেতু মতিঝিল বা কাওরান বাজারে যেতে যানজটসহ নানা জটিলতা থাকায় এই ব্রাঞ্চ অফিসগুলো বাড়তি সুবিধা দেবে।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]