সরকার একদলীয় শাসন কায়েম করতেই একের পর এক গণমাধ্যম বন্ধ করছে। সব সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে মিডিয়া বিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক ইনকিলাব বন্ধ ও সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব শওকত মাহমুদ,জাতীয় প্রেস কাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ,ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজে সহ-সভাপতি নুরুল আমিন রোকন,ডিইউজে সহ-সভাপতি সৈয়দ আলী আসফার,যুগ্ন সম্পাদক শাহীন হাসনাত,প্রচার সম্পাদক আকন আবদুল মাল্পুান,সংগ্রাম ইউনিট প্রধান শহীদুল ইসলাম প্রমুখ।
তথ্যমন্ত্রীর সমালোচনা করে সভাপতির বক্তৃতায় রুহুল আমিন গাজী বলেন,একের পর এক গণমাধ্যম বন্ধ করে তিনি বলেই যাচ্ছেন এটা সাময়িক বন্ধ। অথচ প্রায় ৯ মাস আগে আমার দেশ,দিগন্ত ও ইসলামিক টিভি বন্ধ করা হলেও এখনও তা চালু করা হয়নি। এই সাময়িক সময় আর কতদিন? গাজী বলেন,সরকারের বিরুদ্ধে কথা বললেই গণমাধ্যম বন্ধ করে দেয়া হচ্ছে। সরকার একদলীয় শাসন কায়েম করতেই একের পর এক গণমাধ্যম বন্ধ করছে। বন্ধ গণমাধ্যম চালুর দাবিতে সাংবাদিকদের নিয়ে খুব শিগগিরই দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে সমাবেশ করার ঘোষণা দিয়ে তিনি বলেন,গণআন্দোলনের মুখেই সরকারকে বন্ধ সকল মিডিয়া খুলে দিতে বাধ্য করা হবে।
শওকত মাহমুদ বলেন,সরকার সংবাদপত্রের স্বাধীনতা চায় না বলেই সত্য কথা লিখলেই মিডিয়া বন্ধ করা হচ্ছে। তিনি বলেন,কোন সংবাদপত্র বেআইনি কিছু করলে প্রেস কাউন্সিল কিংবা দেশের আদালত সেটার বিচার করবে। কিন্তু সরকার সবকিছুতেই নগ্ন হস্তপে করছে। একজন পুলিশের এসআই সংবাদপত্রের ছাপাখানা বন্ধ করছে,এরচেয়ে লজ্জার আর কি হতে পারে? তিনি বলেন,যেসব দালাল সাংবাদিকরা এখনও সত্য লিখছেন না,সরকারের দালালী করছেন,একসময় আপনারাও ভুক্তভোগী হবেন। সরকারের রোষানলে পড়বেন।
ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গণমাধ্যম
মিডিয়া বিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান
সরকার একদলীয় শাসন কায়েম করতেই একের পর এক গণমাধ্যম বন্ধ করছে। সব সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে মিডিয়া বিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।





