বাংলাদেশ ইনস্টিটিটিউট অব প্রফেশনাল স্টাডিজের (বিআইপিএস) গণমাধ্যম বিভাগ ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ ‘জার্নালিজম ট্রেনিং থ্রো ইন্টার্নশীপ’ শিরোনামে একটি কোর্স চালু করেছে।

শনিবার দুপুরে প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে কোর্সের উদ্বোধন করেন বিআইপিএস’র উপদেষ্টা মণ্ডলীর সভাপতি রুকন উদ্দিন আহমদ।

বক্তব্য রাখেন, বিআইপিএস’র নির্বাহী পরিচালক ইকবাল মাহমুদ,পরিচালক, মোহাম্মাদ গোলাম নবী, সেন্টার ফর মিডিয়া স্টাডিজের হেড শেখ মাহমুদ এ রিয়াত, আফজাল হোসেন, আরা মো. আনিস প্রমুখ।

আন্তর্জাতিক মানের এই কোর্সটির উদ্দেশ্য হলো পেশাগত উন্নয়নের ধারাবাহিকতায় সাংবাদিকদের মান সম্মত মেধা ও দক্ষ সংবাদকর্মী তৈরি।

কোর্সটিতে ভর্তির জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আর ক্লাস শুরু হবে আগামী ২ মে। বিস্তারিত তথ্য ‘বিআইপিএস’  ওয়েবসাইট http://bips.org.bd/- এ পাওয়া যাবে।

৪ সপ্তাহব্যাপী কোর্স শেষে ইন্টার্নশীপ শুরু। কোর্সটি পরিচালনা করবেন গণমাধ্যমের ট্যালেন্ট সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ ইনস্টিটিটিউট অব প্রফেশনাল স্টাডিজ (বিআইপিএস) সুদীর্ঘ ৮ বছর ধরে দেশে-বিদেশে কর্ম উপযোগীদের উপযুক্তকরণ এবং পেশাজীবীদের পেশাগত উৎকর্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এআর