ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) বার্ষিক নির্বাচনে দৈনিক ইত্তেফাকের আশরাফুল ইসলাম ২৮৩ ভোট পেয়ে সভাপতি  এবং দৈনিক সমকালের মো. শাহজাহান মিঞা ৩১৬ ভোট  পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার রাত সোয়া ৮টার দিকে নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করেন।
এর আগে দুপুর ১টা থেকে জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বার্ষিক এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সানজিদা সুলতানা  এ তথ্য নিশ্চিত করেছেন।
এবার মোট ভোটারের সংখ্যা ছিল ৮৫৯। এর মধ্যে ৭০৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এতে সহ-সভাপতি পদে বাসস’র কে এম শহীদুল হক (২০০), যুগ্ম সম্পাদক পদে বাংলাভিশনের নাসরীন গীতি (২৯৯), কোষাধ্যক্ষ পদে এটিএন নিউজের সাহাদাৎ রানা (২২৬), সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বর্তমান’র সানজিদা সুলতানা (৩০৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময় টেলিভিশনের এমএ মান্নান মিয়া (২৬৩), দফতর সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের একেএম ওবায়দুর রহমান (২৪৫), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে যুগান্তরের একরামুল ইসলাম বিপ্লব (২৬৪), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে সমকালের সোয়েব আহমেদ (২৩৩) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির ১১টি সদস্য পদে ইউএনবি’র কানিজ ফাতেমা লুনা, আলোকিত বাংলাদেশের হুমায়ুন কবির তমাল, বাংলাদেশ সময়ের আনজুমান আরা শিল্পী, নয়াদিগন্তের ইদ্রিস মাদ্রাজি, বাংলাদেশ প্রতিদিন অনলাইনের কাজল কেয়া, যুগান্তরের রীতা ভৌমিক, দৈনিক ডেসটিনির দীপক ভৌমিক, অর্থনীতি প্রতিদিনের আবদুল মুকিম চৌধুরী, রাইজিং বিডির শাহ মতিন টিপু, আমার দেশের আহমেদ তেপান্তর ও সমকালের আবু কাউছার খোকন নির্বাচিত হয়েছেন।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]