বিটিভির এক সাংবাদিককে পেটালেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি আব্দুল ওদুদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।
জানাগেছে,নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারি পরিচালক (বিদ্যালয়) দেবেশ সরকার সদর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে আসেন।
এসময় সংবাদ সংগ্রহের জন্য দৈনিক যুগান্তর,আরটিভি ও বিটিভির স্থানীয় প্রতিনিধি এমরান ফারুক মাসুম ওই দপ্তরে যান। এর কিছুক্ষণ পর এমপি আব্দুল ওদুদ সেখানে পৌছান। এসময় সাংবাদিক এমরান ফারুক মাসুমকে দেখে উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে এমপি ওদুদ সাংবাদিক মাসুমকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন।
বিষয়টি স্থানীয় সাংবাদিকরা জানতে পেরে দুপুরে নবাবগঞ্জ কাব চত্ত্বরে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে জরুরী সভায় মিলিত হন। পরে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সংসদ সদস্য আব্দুল ওদুদের সকল সংবাদ বর্জণসহ শুক্রবার মানববন্ধন কর্মসূচী ঘোষণা করা হয়।
এসময় চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাব ও জেলা প্রেসকাবের নের্তৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সাংবাদিক মাসুমকে পেটানোর কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন আব্দুল ওদুদ।
[b]চাঁপাইনবাবগঞ্জ, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
গণমাধ্যম
বিটিভির সাংবাদিককে পেটালেন এমপি ওদুদ!
বিটিভির এক সাংবাদিককে পেটালেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি আব্দুল ওদুদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।





